রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বান্দরবানে মিয়ানমারের এক সেনা সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাল্লুকখাইয়া সীমান্ত থেকে অং বো থিন নামে মিয়ানমারের এক সেনা সদস্যকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাল্লুকখাইয়ের ৪৯নং সীমান্ত পিলার এলাকা থেকে ওই সেনা সদস্যকে আটক করা হয়।

বিজিবি’র রামু সেক্টরের কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে মিয়ানমার সেনাবাহিনীর একজন সদস্যকে আটক করা হয়েছে। মিয়ানমারের ওই সেনার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা বলেন, বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ি এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর পোশাক পরিহিত একজনের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা বিজিবি ক্যাম্পে খবর দেন।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটক হওয়া মিয়ানমারের ওই সেনা জানান, তার নাম অং বো থিন। তিনি মিয়ানমারের সেনাবাহিনীর এলআইবি ২৮৭ ব্যাটালিয়নের সদস্য।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ