রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণী বৈঠক ৩ টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে ধর্মমন্ত্রণালয়ে প্রতিনিধিদের বৈঠক পিছিয়ে বেলা ৩টায় নির্ধারণ করা হয়েছে।

সকাল সাড়ে ১০ টায় এ বৈঠক হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে পিছিয়ে ৩ টায় দেয়া হয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছে বৈঠক সূত্র।

এর আগে গতকাল বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তাবলিগের উভয় পক্ষ বৈঠকে সম্মিলিত ইজতেমা করার ব্যাপারে সিদ্ধান্ত নেন।

তবে সময় সল্পতার কারণে ইজতেমার তারিখ সে সময় নির্ধারণ করা সম্ভব হয়নি।

বেলা তিনটায় ইজতেমার তারিখ নির্ধারণী বৈঠকে উপস্থিত থাকবেন, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খান শাহাবুদ্দিন নাসিম ও মাওলানা ওমর ফারুক।

ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ