শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ট্রাম্পের ধর্মীয় কমিশনের একমাত্র মুসলিম সদস্যের পদত্যাগ

দেওবন্দ যাচ্ছে না প্রতিনিধি দল; কাল ইজতেমার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলিগের চলমান সঙ্কট নিরসন ও মাওলানা সাদ কান্ধলভীর বিষয়ে অবস্থান জানতে ভারতের দারুল উলুম দেওবন্দে সফর করছেন না প্রতিনিধি দল।

গত ৬ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠকে প্রতিনিধি দলের দেওবন্দ সফরের সিদ্ধান্ত হয়েছিল।তবে আজকের বৈঠকে মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত হলে এ সফর বাতিল করা হয়।

দেওবন্দ সফরের জন্য ১০ সদস্যের টিম ভারতের দারুল উলুম দেওবন্দ যাওয়ার কথা ছিল। তারা হলেন, বর্তমান সরকারের নতুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহ, ধর্মসচিব মো. আনিসুর রহমান ও এডিশনাল ডিআইজি মো. মনিরুজ্জামান, মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা রবিউল হক, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ,  সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও মাওলানা আশরাফ আলী।

এদিকে বৈঠকের সূত্র জানিয়েছে, আগামীকাল সকাল সাড়ে ১০ টায় ধর্মমন্ত্রণালয়ে তাবলিগের চারজন গুরুত্বপূর্ণ শুরা সদস্যের উপস্থিতিতে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খান শাহাবুদ্দিন নাসিম ও মাওলানা ওমর ফারুক।

ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই পক্ষই সম্মিলিতভাবে একটি ইজতেমা করার ব্যাপারে সম্মত হয়েছেন।

ইজতেমা সফল করতে দুই পক্ষই আগের নিয়মে কাজ করবে বলে জানিয়েছেন বৈঠকের একাধিক সূত্র।

জানা যায়, গতবারের মতো এবারও বিশ্ব ইজতেমায় নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী অংশ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

সকাল সাড়ে ১১ টায় বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে এবং চলমান সঙ্কট নিরসনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান বেনজির আহমেদ, আইজিপি ড. জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

উলামায়ে কেরামের ও তাবলিগের সাথীদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা রবিউল হক, মাওলানা আনাস মাদানী, মুফতি জসিম উদ্দিন, খান শাহাবুদ্দিন নাসিম, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা নূরুল আমিন প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ