শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চট্টগ্রামে যুবদল নেতার গলিত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে রাশেদুল হাসান মিল্টন (৩৯) নামে এক যুবদল নেতার গলিত লাশ উদ্ধার করেছে কেতোয়ালী থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে মহানগরীর কাজীর দেউড়ির ২নং গলির মালিক জনৈকা লায়লা আকতারের ভাড়া বাসার দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত মিল্টনের গ্রামের বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পশ্চিম ঘোণা এলাকায়। তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ছিলেন বলে জানান নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।

কাজীর দেউড়ির হোসেন অ্যান্ড সন্স নামে একটি ডেকোরেশনে কাজ করতো মিল্টন। গত ১৭ জানুয়ারি থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা্ম্মদ মহসীন জানান, বাসা থেকে দুর্গন্ধ বের হলে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে বাসার দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হার্ট এ্যাটাকে অথবা অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ