শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

অর্থ আত্মসাতের দায়ে সোনালী ব্যাংকের ৮ কর্মকর্তার কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থ আত্মসাতের দায়ে গোপালগঞ্জ সোনালী ব্যাংক প্রধান শাখার হেড ক্যাশিয়ারসহ আটজন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ফরিদপুরের বিশেষ জজ আদালত।

আজ বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে আদালতের বিচারক মুহাম্মদ মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট মজিবর রহমান জানান, সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখায় ভুয়া পেনশন হোল্ডারদের নাম দেখিয়ে সরকারি ৪৭ লাখ দুই হাজার ৬২৮ টাকা ৩৮ পয়সা আত্মসাতের অভিযোগে ওই শাখার তৎকালিন হেড ক্যাশিয়ার শওকত হোসেন মোল্লাসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক আব্দুস সোবহান।

২০০৩ সালের ৮ ডিসেম্বর মোট ১০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামালাটি করা হয়। এর মধ্যে ১০ আসামির মধ্যে দুইজন মারা গেছেন বলে জানা যায়।

দুদক এর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাশার মামলাটির তদন্ত করেন। মামলার শুনানি শেষে আসামি শওকত হোসেন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একইসঙ্গে ৪৮ লাখ দুই হাজার ৬২৮ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৭ বছর কারাদণ্ড দেন আদালত।

বাকি সাতজনকে ১৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং একইসঙ্গে ৯০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষনার পরে মামলার আট আসামিকে ফরিদপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ