শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ট্রাম্পের ধর্মীয় কমিশনের একমাত্র মুসলিম সদস্যের পদত্যাগ

২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি ও কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।

আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ৪৩তম কমিশন সভায় নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। সভা শেষে ইসি’র মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন শূন্য মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন তফসিল অনুযায়ী, ডিএনসিসি উপনির্বাচনের জন্য আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আগ্রহীরা প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এরপর ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি।

ঢাকা উত্তর সিটি নির্বাচনের দিনই সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের কিশোরগঞ্জ-১ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনের জন্য আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ জানুয়ারি।

আগামী ৩ ফেব্রুয়ারি এই আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। পরে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে বৈধ ঘোষিত প্রার্থীরা ১০ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ