সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

সেনা ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ১২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালেবানের হামলায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন।

সোমবার দেশটির রাজধানী কাবুলের পাশে ওয়ারদাক প্রদেশের মাইদান শহরে সেনা ঘাঁটি ও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এই হামলা চালানো হয়।

হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র নাসরাত রহিমি জানান, গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে তালেবান এই হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে।

দেশটির  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনা প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে বিস্ফোরণে ১২৬ জন নিহতের তথ্য তাদের কাছে আছে।

পাশের প্রদেশ লাগরে হামলায় আটজন নিহতের একদিন পরই এই হামলার ঘটনা ঘটল।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ