রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দুই দফায় ইজতেমা আয়োজনের বিরুদ্ধে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: প্রতিবছর অনুষ্ঠিত বাংলাদেশের তুরাগ তীরে তাবলিগ জামাতের সর্ববৃহৎ বিশ্ব ইজতেমা দুই দফা হওয়ার বিষয়ে জারি করা একটি সার্কুলারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট শাহ্ মুহাম্মদ নুরুল আমিন এ রিট আবেদন করেন। পরে রিটের বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট শাহ্ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ধর্ম মন্ত্রণালয় দুই দফায় বিশ্ব-ইজতেমা আয়োজনের জন্য যে সার্কুলার জারি করেছে সেটা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিটে ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ ৪ জনকে বিবাদী করা হয় বলেও জানান তিনি।

উল্লেখ্য, তাবলিগ-জামাতের ভেতরে দুটি পক্ষের দ্বন্দ্ব চলছে বেশকিছু দিন ধরে। চলমান এ দ্বন্দ্ব-সংঘাতের কারণে পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না এবারের বিশ্ব ইজতেমা। তবে নতুন করে তারিখ নির্ধারণ করে ইজতেমার কথা বলেছেন ধর্মপ্রতিমন্ত্রী। আজই এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ