রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

মার্কিন বিমান হামলায় আল শাবাবের ৫২ সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমালিয়ার জুবার জিলিব শহরে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় আল শাবাবের ৫২ সদস্য নিহত হয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, শনিবার সকালে আল শাবাবের হামলায় সোমালিয়ার অন্তত আট সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় পাল্টা এ হামলা চালানো হয়।

মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড শনিবার এক বিবৃতিতে সোমালিয়ার জুবার জিলিবে এ হামলার ঘটনার কথা জানান।

জুবার আঞ্চলিক প্রতিরক্ষামন্ত্রী আবদুর রশিদ হাসান গণমাধ্যমকে বলেন, এ হামলায় আল শাবাবের হতাহতের সংখ্যা ৭৩ ছড়িয়ে যেতে পারে।

তবে নিহতের সংখ্যা নিয়ে আল শাবাবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আরব নিউজ

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ