শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

নবীজিকে চিঠি লেখা প্রতিযোগিতার বিচারক যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শিশুকিশোর ও তরুণদের মধ্যে সিরাতের চর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলামের উদ্যোগে চলছে নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার প্রতিযোগিতা।

দ্বিতীয় বারের মতো এ উদ্যোগে ইতোমধ্যেই বহু শিক্ষার্থী অংশ নিয়েছেন। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতার চিঠি পাঠানো যাবে।

আওয়ার ইসলাম কর্তৃপক্ষ প্রতিযোগিতার পুরস্কার নির্ধারণের জন্য ৩ জন বিচারক নির্ধারণ করেছেন। যারা প্রতিযোগিতার জন্য আসা চিঠিগুলো পড়বেন এবং বাছাই করবেন পুরস্কারের জন্য।

প্রতিযোগিতার জন্য বিচারকগণ হলেন, স্বপ্নচারী লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, কবি, শিল্পী ও গবেষক মুহিব খান, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর।

এ মোবারক আয়োজনের গর্বিত অংশিদার ভিজাত প্রকাশনী প্রতিষ্ঠান মাকতাবাতুল ইসলাম, ই-কমার্স বিজনেসে আস্থা ও বিশ্বাসের প্রতীক মেগা ‍বুকশপ রকমারি, মাদানী কুতুবখানা, মাকতাবাতুল ইসলাম ও সার্ফ ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ।

বিচারকদের মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ঢাকায় অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

১ম পুরস্কার ১টি ল্যাপটপ। ২য় ও ৩য় পুরস্কার বাই সাইকেল। এছাড়াও কয়েক জনের জন্য থাকবে বই পুরস্কার!

প্রয়োজনে ফোনালাপ: ০১৭১৯ ০২ ৬৯ ৮০