বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

অপারেশনের সময় পুরুষ ডাক্তারের সামনে নারী রোগীর কাপড় খোলার হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাধারনত মহিলাদের সিজারের সময় কাপড় খুলতে হয়। বেশিরভাগ সময়ই পুরুষ ডাক্তারগণ এসব অপারেশন করে থাকেন। বিশেষ করে লিভার, কিডনী ও পিত্তথলীর পাথর অপসারণ ও এ ধরণের অপারেশনের ক্ষেত্রে নারী ডাক্তার পাওয়া দুস্কর।

তাই পুরুষ ডাক্তারগণই এসব অপারেশন করে থাকেন। অপারেশন থিয়েটারে আরো অনেকে থাকে যারা সার্জনের সহযোগী। অনেক সময় যেসব অঙ্গ খোলার প্রয়োজন নেই, সেসব স্থান থেকেও কাপড় সরিয়ে রাখা হয় সতর্কতাস্বরূপ। আসুন জেনে নেই এ ক্ষেত্রে ইসলাম কি বলে?

বিশেষজ্ঞ নারী ডাক্তার থাকা অবস্থায় পুরুষ ডাক্তার দিয়ে অপারেশন করা যাবে না। তবে যদি অভিজ্ঞ নারী ডাক্তার না পাওয়া যায়, তাহলে পুরুষ ডাক্তারকে দিয়ে অপারেশন করা জায়েজ।

ডাক্তারের জন্য অপারেশনের প্রয়োজনে জরুরী অঙ্গ দেখা এবং ধরা জায়েজ। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন যতটুকু প্রয়োজন ততটুকু অঙ্গই যেন খোলা হয়। এরচেয়ে বেশি খোলা জায়েজ হবে না।

দলিল: বাহরুর রায়েক, ২১৮,১৯২. রদ্দুল মুখতার, ৩৭১.

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ