রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২০১৯ সালের মধ্যে ‘বিজেপি ফিনিশ’ হয়ে যাবে: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০১৯ সালের মধ্যে ‘বিজেপি ফিনিশ’ হয়ে যাবে।

বিজেপির দিন শেষ। এক্সপায়ারি ডেট এসে গেছে এমন হুশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

শনিবার (১৯ জানুয়ারি) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিজেপিবিরোধী রাজনৈতিক দলের এক মহাসমাবেশে এ কথা বলেছেন তিনি।

মহাসমাবেশ থেকে ভারতের শাসনক্ষমতা থেকে বিজেপি উৎখাতের ডাক দেয়া হয়। সে ডাকে  সাড়া দিয়ে সমাবেশে ভারতের বিজেপিবিরোধী অন্তত ২২টি রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। জড়ো হন কয়েক লাখ মানুষ।

সমাবেশে মমতা বলেছেন, মোদি সরকারের আয়ু শেষ। আগামী দিন আসছে নতুন সকাল। আর নয় এই বিজেপি সরকার। এই সরকার দেশ লুট করেছে। সাম্প্রদায়িকতার বীজ রোপণ করেছে। তাই বিজেপির সর্বনাশের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সময় এসে গেছে।

সমাবেশে যোগ দেয়া বিজেপিবিরোধী নেতাদের মধ্যে ছিলেন কর্ণাটকের জনতা দল (সেক্যুলার) নেতা ও মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী,এই দলেরই ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও সাংসদ অভিষেক মনু সিংভি, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম দলের নেতা চন্দ্রবাবু নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, বিহারের রাষ্ট্রীয় জনতা দলের অন্যতম নেতা তেজস্বী যাদব, তামিলনাড়ুর ডিএমকে দলের নেতা এমকে স্টালিন প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ