রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

দিল্লী এখন বসবাসের উপযুক্ত নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যানজট ও দূষণের  কারণে ভারতের রাজধানী দিল্লি এখন বসবাসের উপযুক্ত নয় বলে পর্যবেক্ষণ করেছেন ভারতের সুপ্রিমকোর্ট।

দিল্লির পরিবেশ দূষণ বিষয়ে একটি মামলার শুনানিতে এ পর্যবেক্ষণ দেন সুপ্রিমকোর্টের সিনিয়র বিচারপতি অরুণ কুমার মিশ্রা। খবর ইউএনআইয়ের।

বিচারপতি অরুণ কুমার বলেন, ‘দিল্লি শহর একসময় মানুষকে খুব আকর্ষণ করতো। কিন্তু এখন আর সে পরিবেশ নেই।

পরিবেশ দূষণ ও যানজট এখন দিল্লির সবচেয়ে বড় সমস্যা। ট্রাফিক জ্যাম এত বেশি যে, আজকে বিচারকদের শপথগ্রহণ অনুষ্ঠানে কোনোভাবে পৌঁছাতে পেরেছি।

আজ শুক্রবার ভারতের সুপ্রিমকোর্টে দুইজন নতুন বিচারপতির শপথগ্রহণ হয়েছে। দিল্লি শহরে প্রচন্ড ট্রাফিক জ্যামের কারণে সিনিয়র বিচারপতি অরুণ কুমরা মিশ্রা অনুষ্ঠানের শেষপ র্যায়ে এসে পৌঁছান এবং পরিবেশ দূষণ বিষয়ে একটি শুনানিতে তিনি এ পর্যবেক্ষণ ব্যক্ত করেন।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ