শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

এবার ভারত থেকে বাংলাদেশে এলো ১৩০০ রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইনের পর এবার ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসা শুরু করেছেন রোহিঙ্গারা। দেশটি থেকে জোর করে আবার মিয়ানমারে পাঠিয়ে দেওয়ার ভয়ে রোহিঙ্গারা বিভিন্ন সীমান্ত পাড়ি দিয়ে এখন বাংলাদেশে ঢুকে পড়ছে।

জানা গেছে, এ পর্যন্ত প্রায় ৩০০ পরিবারের ১৩০০ রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছে। এরা উখিয়ার বিভিন্ন ক্যাম্পে ঢুকে যাচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আবসার বলেন, আমরা শুনেছি ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জোর করে মিয়ানমারে পাঠানো হচ্ছে। সেই ভয়ে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছেন। বিষয়টি বাংলাদেশের জন্য উদ্বেগজনক।

জানা যায়, কিছুদিন আগে একটি রোহিঙ্গা পরিবারকে ভারত থেকে জোর করে মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এ থেকে স্বদেশে ফেরত পাঠানোর ভয়ে রোহিঙ্গারা এখন বাংলাদেশে চলে আসা শুরু করেছেন।

মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে গত বছরের ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গা। এর আগে বিভিন্ন সময়ে আসাসহ বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩২টি অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন ১১ লাখেরও বেশি রোহিঙ্গা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ