রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

বাংলাদেশের নির্বাচন বাতিলের দাবিতে জাতিসংঘের সদর দফতরের সামনে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশীদ আহমদ

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান ও নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশীরা।

১৫ই জানুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শীতের তীব্রতা উপেক্ষা করে এসময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা পুনরায় নির্বাচনের দাবিতে শ্লোগানে মুখরিত করে তুলেন পুরো জাতিসংঘ চত্বর। এসময় ব্যানারে ইংরেজিতে লিখা ছিল, দেন ভোটিং রাইট হিউম্যান রাইট।

‘বাংলাদেশী আমেরিকান প্রগ্রেসিভ ফোরাম’ (বাপফ) এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্যে ভোট ডাকাতি আর তামাশাপূর্ণ নির্বাচনে জাতির কষ্ট আরও বাড়বে। শেখ হাসিনা জিদের বশবর্তী হয়ে নির্বাচন করছে ঠিকই কিন্তু বিশ্ববাসীর কাছে দেশও দেশের মানুষকে কলঙ্কিত করেছে।

প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন পরিচালনার সাথে জড়িত সকলের সাধারণ মানুষের সাথে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে। নির্বাচন কমিশন ও সরকারের জিদের ফসল ৩০ ডিসেম্বর নির্বাচনে দেশবাসীর অপুরণীয় ক্ষতি সাধিত হয়েছে।

এসময় বক্তারা আরো বলেন, নির্বাচন কমিশনের একপেশী আচরণে নির্বাচন সব প্রার্থীর জন্য প্রচারের ক্ষেত্রে সমান সুযোগ ছিল না। নির্বাচন অংশগ্রহণমূলক ছিল, কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। এতে বিশাল অঙ্কের অর্থের অপচয় করে দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করছে।

দেশী-বিদেশী পর্যবেক্ষকহীন এই প্রহসনের নির্বাচন পরিচালনা করে বর্তমান নির্বাচন কমিশন ইতিহাসের পাতায় ঘৃণিত হয়ে থাকবে। প্রবাস থেকে আমরা ভোট ডাকাতির এই নির্বাচনের ফলাফলকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছি এবং অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করছি।

সমাবেশ শেষে জাতিসংঘ মহাসচিব এন্টিনিও গুতেরাস-এর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

প্রগ্রেসিভ ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা প্রফেসর নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আহমদ আবু উবায়দা, সাফায়েত হোসাইন সাফা, মাওলানা শিহাব উদ্দিন, আবু জাফর, নঈম উদ্দিন, মাইনুদ্দীন হাসান।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ