সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

৭ দিনের নিচের ইন্টারনেট প্যাকেজ বন্ধ হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেবাইলে ৭ দিনের নিচের ইন্টারনেট প্যাকেজ বন্ধ হতে যাচ্ছে। আগামী ২৭ জানুয়ারি থেকে ফোন কোম্পানিগুলোর অফারে এ ধরনের কোনও প্যাকেজ থাকবে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে বুধবার সব ফোন অপারেটরের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক এ তথ্য জানান।

বিটিআরসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় টিআরএনবি সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে বক্তব্য রাখেন। এ সময় বিটিআরসি’র কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগেও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ৭ দিনের নিচের প্যাকেজ বন্ধ ঘোষণা দিয়েও তা থেকে সরে এসেছিল। এ প্রসঙ্গে জহুরুল হক বলেন, ‘ওই সময় সিদ্ধান্ত নিলেও তখন বেশিরভাগ মোবাইল ফোন কোম্পানির বহু প্যাকেজ থাকায় তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা যায়নি। এসব প্যাকেজের সবই ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। এরপরই তা কার্যকর হবে।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ