শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

না ফেরার দেশে আমানুল্লাহ কবীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বুধবার রাত ১ টার দিকে প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর (৭২) ইন্তেকাল করেন।  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক ছিলেন আমানুল্লাহ কবীর। তিনি ডায়াবেটিস ও লিভারের নানা জটিলতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বছরের শুরুতে অসুস্থতার কারণে আমানুল্লাহ কবীর শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ইবনে সিনা থেকে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের সেপ্টেম্বরে দেশের প্রথম অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে যোগ দেন আমানুল্লাহ কবীর। বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানগুলোতে আমানুল্লাহ কবীর ছিলেন নিয়মিত আলোলোচক।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ