শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

ডিএনসিসির উপ-নির্বাচনে বাধা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনের ওপর দেওয়া স্থগিতাদেশ বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচন বাতিলের বিষয়ে জারি করা রুলসহ আবেদনকারীদের রিট খারিজ করে দিয়েছেন আদালত। ফলে ডিএনসিসির উপ-নির্বাচনে আর কোনও বাধা রইল না।

আজ বুধবার বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর  ও বিচারপতি  মোহাম্মদ  উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রিটকারির আইনজীবীরা অনুপস্থিত থাকায় নির্বাচনে স্থগিতাদেশ ও রুল খারিজ করে দেন।

এর আগে, গত বছরের  ১৭ জানুয়ারি ডিএনসিসি উপ-নির্বাচন তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের বেঞ্চ। একইসঙ্গে এই নির্বাচনি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

ডিএনসিসি মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন ও নতুন ১৮টি ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের ঘোষিত তফসিলে বৈধতা চ্যালঞ্জ করে রিটটি দায়ের করেন দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তারা হলেন- ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

রিটে প্রধান নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সচিব উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রকে বিবাদি করা হয়। আরেকটিতে প্রধান নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনের যুগ্ম-সচিবকে বিবাদি করা হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ