শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

দলগুলোর সঙ্গে সংলাপই করবেন প্রধানমন্ত্রী: এইচ টি ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুভেচ্ছা বিনিময়ের কথা বললেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম জানালেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী আবার সংলাপই করবেন।

তৃতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা জানান।

এইচ টি ইমাম আরো বলেন, সুশাসন নিশ্চিত করা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এক্ষেত্রে প্রধান শত্রু মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ। পাঁচ বছর পরেই নির্বাচন, এই বাস্তবতা মেনে নিয়ে সরকারকে সহায়তা করতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা মসিউর রহমান বলেন, অর্থনীতিতে শৃঙ্খলা আনতে নতুনভাবে পদক্ষেপ নেয়া হবে। ব্যাংক কেলেঙ্কারির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ