শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

সারা বিশ্বে ২৪তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, বাংলাদেশ ২০৩২ সালের মধ্যে সারা বিশ্বে ২৪তম অর্থনীতির দেশ হবে।

আজ রোববার (১৩ জানুয়ারি) শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে মন্ত্রী তার নিজ দপ্তরে এ কথা বলেন। এর আগে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিরা অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অর্থমন্ত্রী খেলাধুলার ইতিবাচক দিক তুলে ধরে বলেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে খেলাধুলাও এগিয়ে নিতে হবে। মানুষের মননশীলতা বিকাশে খেলাধুলার বিকল্প নেই।

এ ব্যাপারে তিনি আরও বলেন, আমি খেলাধুলার মানুষ। সব সময় খেলাধুলার উন্নয়নে কাজ করব। ঢাকার ক্লাবগুলো দেশের ক্রিকেট-ফুটবল এগিয়ে নিতে কাজ করে। ঢাকার ক্লাবগুলোর উন্নয়ন দরকার।

আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে নিবেদিত প্রাণ। উনার কাছে আবাহনী ও মোহামেডানের কোনো ভেদাভেদ নেই। প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়ন চান।'

এ সময় আরও উপস্থিত ছিলেন- মোহামেডান ক্লাবের সাধারণ সম্পাদক ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, পরিচালক আমিরুল ইসলাম বাবু প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ