শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শেরপুরে দু’দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিফজুর রহমান, নিজস্ব প্রতিনিধি> সিলেট মৌলভীবাজারের শেরপুর এলাকায় কুশিয়ারা নদীর পাড়ে প্রতি বছরের মত দুইদিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে।

আজ রোববার থেকে প্রায় দুইশত বছরের পুরনো এ মেলা শুরু হয়। মাছের এ মেলাকে সিলেট বিভাগের সবচেয়ে বড় মেলা হিসাবে গণ্য করা হয়। দুইদিনব্যাপী এ মেলায় দেশীয় প্রজাতির তরতাজা মাছ কিনতে ভীর জমান ক্রেতারা। বছর ঘুরলেই এ এলাকার মানুষ অধীর আগ্রহে থাকে ‘কখন শুরু হবে মাছের মেলা’।

পছন্দের মাছ কিনতে অনেক আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করেন ক্রেতারা। পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে মাছের মেলাটি শুরু হলেও বর্তমানে এটি রূপ নিয়েছে ভিন্ন আকারে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই’শ বছর পূর্বে মৌলভীবাজারের শেরপুরে শুরু হয়েছিলো এ মাছের মেলা। ঐতিহ্যের এ মেলাকে স্থানীয়রা এখোনো ধরে রেখেছেন।

মেলা ঘুরে দেখা গেছে, মাছ ছাড়াও ফার্নিচার, খেলনাসামগ্রী  গ্রামীণ ঐতিহ্যের আসবাবও স্থান পেয়েছে তাতে।মেলাতে মাছের মূল্য ১০০০টাকা থেকে শুরু করে ১লক্ষ টাকারও বেশি মূল্যের মাছও পাওয়া যায়।

স্থানীয়রা আরো জানান, অনেকদিন আগে এ মেলাকে কেন্দ্র করে মাসব্যাপী যাত্রাগান,সার্কাস ও পুতুল নাচের নামে অশ্লীলতার আসর বসতো। বছর কয়েক আগে প্রশাসনের সহযোগিতায় স্থানীয় লোকজন এসব বন্ধ করে দিয়েছেন বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ