রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

প্যারিসে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪, আহত ৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড়োসড়ো বিস্ফোরণের ঘটনা ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। শহরটির নাইন্থ জেলায় শনিবার সকালে এই বিস্ফোরণ ঘটে। এতে দুই অগ্নি-নির্বাপকসহ ৪ জন নিহত ও আরও ৩৬ জনের মতো আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, শনিবার সকালে ৯টা নাগাদ বিস্ফোরণটি ঘটে প্যারিসের রু দে ত্রাভিশের একটি বেকারিতে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, আশেপাশের দোকান ও বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলোও।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, রুয়ে ডি মন্টিয়ন এলাকার কিছু অংশ বিস্ফোরণের ফলে ধ্বংসস্তূপে ঢেকে গেছে। একটি ভবন থেকে আগুনের শিখা দেখা গেছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, এই বিস্ফোরণে প্রাণ গেছে ৪ জনের। একইসঙ্গে আহত অবস্থায় হাসপাতালে ভরতি আছেন প্রায় ৩৬ জন। এর মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ