শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

তাবলিগ ইস্যুতে দেওবন্দ সফর চূড়ান্তে বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলিগি সংকট নিরসন ও মাওলানা সাদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে ১৫ জানুয়ারির দারুল উলুম দেওবন্দ সফর চূড়ান্ত করা হয়েছে। তবে কোনো কারণে তারিখ দুয়েকদিন পেছাতেও পারে বলে জানা গেছে।

এ সফরে নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর বিষয়ে দারুল উলুমের অবস্থান জানবে।

আজ (১৩ জানুয়ারি) ধর্মমন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১৫ জানুয়ারি সফরের তারিখ চূড়ান্ত করা হয়।

দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকাল ৩টায় ধর্ম মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা রবিউল হক, মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, ওয়াসিফুল ইসলাম, ধর্মসচিব মো. আনিছুর রহমান।

প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

জানা গেছে, বৈঠকে দেওবন্দ সফর চূড়ান্ত করা হয়। কোনো কারণে তারিখ পেছনো হলে ১ বা ২ দিনের বেশি পেছানো হবে বলে জানানো হয়। এবং প্রতিনিধি দল দারুল উলুম দেওবন্দের কাছে একটি মাত্র বিষয় জানবে তা হলো, মাওলানা সাদ কান্ধলভির উপর দেওবন্দ আস্থাশীল কি না।

তাবলিগের সঙ্কট নিরসনে গত ৬ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেন। সেখান থেকে ১৫ জানুয়ারি প্রতিনিধি দলকে দেওবন্দ পাঠানোর সিদ্ধান্ত হয়। তারা সিদ্ধান্ত নিয়ে ফিরলে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ