রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

ট্রাম্পের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের প্রধানের পদ থেকে জেমস কোমিকে বরখাস্ত করার পর সংস্থাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল।

এ তদন্ত শুরু করা হয়, ট্রাম্প রাশিয়ার পক্ষে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপক্ষে কাজ করেছেন কি না তা নির্ণয়ের জন্য। ট্রাম্প জ্ঞাতসারেই রাশিয়ার পক্ষে কাজ করছেন কি না সেটা তদন্তের মাধ্যমে তাও নির্ণয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সঙ্গে সঙ্গে ট্রাম্পের তৎপরতা মার্কিন নিরাপত্তা হুমকি হয়ে উঠেছে কি না তাও তদন্ত করা হচ্ছিল।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ২০১৭ সালের মে মাসে এ তদন্ত শুরু হয়। জেমস কোমিকে বরখাস্ত করার একদিন পরই এ তদন্ত শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, ট্রাম্পের আচরণে আইন প্রয়োগকারী কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে এ তদন্ত শুরু করেছিলেন।

প্রসঙ্গত, দায়িত্ব পালনকারী একজন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এ ধরণের তদন্তকে বিশেষ ঘটনা হিসেবে হিসেবে উল্লেখ করা হয়েছে। অবশ্য হোয়াইট হাউজ নিউ ইয়র্ক টাইমসের খবরকে সরাসরি বাজে বলে মন্তব্য করেছে। সূত্র: পার্সটুডে

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ