রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

ইন্দোনেশিয়া থেকে রেলকোচ আসছে এ মাসের শেষ সপ্তাহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজের চালান আসা শুরু হবে এ মাসের শেষের দিকে।

জানুয়ারির শেষ সপ্তাহে ১৫টি, ফেব্রুয়ারিতে ১৮টি এবং তৃতীয় চালানে ১৭টি ব্রডগেজ কোচ আসার কথা রয়েছে। পর্যায়ক্রমে ২৫০টি কোচ আসবে বাংলাদেশে। কোচগুলো আসবে চট্টগ্রাম বন্দরে।

মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ প্রকল্পের অধীনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত রেল নির্মাতা প্রতিষ্ঠান পিটিইনকা থেকে আসবে কোচগুলো।

জানা যায়, ব্রডগেজ কোচগুলো আসার পরই আসা শুরু হবে মিটারগেজ কোচ। এপ্রিল থেকে প্রতি মাসে ২২টি করে মিটারগেজ কোচ আসবে বাংলাদেশে। এভাবেই ২০২০সালের মে মাসের মধ্যে সবগুলো কোচ বাংলাদেশে আসার কথা রয়েছে।

সব মিলিয়ে বাংলাদেশে বর্তমান রেলের সংখ্যা ৩৪৭টি। ২০২০ সালের মধ্যে সব কোচ আসলে রেলের সংখ্যা দাঁড়াবে ৫৯৭টিতে। এতে বাংলাদেশ রেলওয়ে আগের চেয়ে অনেক সমৃদ্ধ হবে বলে মনে করেন রেল কর্মকর্তারা।

গত ২১ নভেম্বর ক্যারেজ সংগ্রহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উৎপাদনকারী কোম্পানি পিটিইনকার কারখানা পরিদর্শন করেন। আটদিনের ওই সফরে বিভিন্ন টাইপের কোচের নকশা ও প্রস্তুতকৃত একটি করে কোচ পরীক্ষা করে তারা চূড়ান্ত অনুমোদন দেন।

২৫০টি কোচ আমদানিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) দিচ্ছে ১ হাজার কোটি ৮৬ লাখ টাকা এবং বাংলাদেশ সরকার ব্যয় করছে ৩৭৪ কোটি টাকা।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ