শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

ফের রাস্তায় শ্রমিকরা, আশুলিয়ায় সংঘর্ষে আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একদিন বিরতি দিয়ে ফের রাস্তায় নেমেছে পোশাক শ্রমিকরা। বেতন-ভাতার সমন্বয় ও কারখানায় দুই শ্রমিককে মারধরের অভিযোগ এনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এশিয়া সিনেমা হলের কাছে সড়কে অবস্থান নেয় শ্রমিকরা।

সেখানে দুই ঘণ্টা পর্যন্ত টানা অবরোধ চললেও মালিক সংগঠন, কিংবা পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা ছিল না।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলা কলেজ শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকে সড়কে অবস্থান নিলে তাদের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়। দুপুর ১টার দিকে টেকনিক্যাল মোড় থেকে সরে দাঁড়ান শ্রমিকরা।

এদিকে ন্যূনতম মজুরির দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে যাত্রীবাহী বাসসহ ১৫টি গাড়ি।

শনিবার সকাল ৯টা থেকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে জামগড়া এলাকায় শ্রমিকরা কাজে যোগ দেয়ার কিছুক্ষণ পর বের হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে।

তারা জানান, শ্রমিকদের বাধা দিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান থেকে গরম পানি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

ঢাকা-১ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা সামিনুর রহমান বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা মহাসড়কে টহল দিচ্ছে বলেও তিনি জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ