শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে এরশাদকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ বিষয়ে গতকাল শুক্রবার (১১জানুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ জানুয়ারি তার ‘বিশেষ দূত’ হিসেবে এরশাদের নিয়োগের অবসান ঘটিয়েছেন।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের পর এরশাদের সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হওয়ায় এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৪সালের ১২ জানুয়ারি হুসেইন মুহাম্মদ এরশাদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

গত ৭ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আগের মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। সেই সঙ্গে বাদ পড়েন তার উপদেষ্টারা।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে থেকে নির্বাচন করে জাতীয় পার্টি। পরে দলটি প্রধান বিরোধী দলের ভূমিকায় যাওয়ার ঘোষণা দেয়।

একাদশ সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন এরশাদ। বৃহস্পতিবার কার্যপ্রণালী বিধি অনুযায়ী এরশাদকে সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ