শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

'সন্ত্রাসবাদ ও নাস্তিক্যবাদ মোকাবিলায় ওলামায়ে কেরাম আপসহীন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি

বৈদেশিক সাহায্যনির্ভর হয়ে একটি দেশ কখনো স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বিদেশী শক্তিসমূহ ২০১৭-১৮ সালে এনজিওদের মাধ্যমে ৬,৬১৬ কোটি টাকা ব্যয় করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। সময়ের ব্যবধানে আমাদের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১৭৫১ মার্কন ডলারে। দেশের শিক্ষার হার ৭২.৭৬%, দরিদ্রতার হার এসেছে ২১.০৮ %।

আজ শুক্রবার (১১ জানুয়ারি) আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর বার্ষিক সভা ও দস্তারবন্দী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামিক স্কলার, লেখক ও গবেষক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন।

বার্ষিক সভা ও দস্তারবন্দী সম্মেলনে সভাপতিত্ব করেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক, শায়খুল হিন্দ আল্লামা হোসাইন আহমদ মাদানী রহ. এর খলিফা আল্লামা মুফতি শাহ আহমদ শফী।

ড. আ ফ ম খালিদ দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহবান জানিয়ে বলেন, আপন আপন অবস্থান থেকে আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে হবে। চরিত্রবান, দেশপ্রেমিক ও ঈমানদার নাগরিক তৈরি করে সমাজে নৈতিকতার পরিবেশ সৃষ্টিতে কওমি মাদরাসা সমূহের অবদান বিশাল। সন্ত্রাসবাদ ও নাস্তিক্যবাদ মোকাবেলায় ওলামায়ে কেরাম আপোষহীন।

মাওলানা মুফতি জসিম উদ্দীনের সঞ্চালনায় মঞ্চে আল জামিয়া ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস মাওলানা মুফতি হাফেজ আহমদ উল্লাহ, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা আনাস মাদানীসহ দেশবরেণ্য আলেম ওলামা ও ধর্মপ্রাণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ