রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ বিদ্যমান জ্বালানি সংকটের কারণ যুদ্ধ, সরকার দায়ী নয়: রিজভী ‘শিক্ষার্থী না থাকায় খালি থেকে যাচ্ছে পলিটেকনিক-ভোকেশনাল’  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’ 

আটক ফিলিস্তিনিদের নির্মম নির্যাতন; ৫ ইসরায়েলি সেনা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আটক দুই ফিলিস্তিনিকে মারধরের অভিযোগে এক প্লাটুন কমান্ডার ও চার সেনা সদস্যকে আটক করেছে ইসরায়েলের সামরিক পুলিশ।

বুধবার এসব সেনা সদস্যদের আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আটক এক ফিলিস্তিনিকে অভিযুক্ত সেনারা খুবই বাজেভাবে নির্যাতন করেছে। ১৩ ডিসেম্বর পশ্চিম তীরের অফরা বসতিতে হামলায় ইসরায়েলের দুই সেনা সদস্য নিহত হয়। ওই হামলার প্রতিশোধ নিতেই সেনা সদস্যরা আটক ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন চালায়।

গত নভেম্বরে এক ফিলিস্তিনি বন্দিকে চোখ বেঁধে নির্যাতন চালানোর অভিযোগে এক সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ইসরায়েলের সামরিক প্রসিকিউটররা।

এছাড়া সেপ্টেম্বরে ইসরায়েলি সেনা সদস্যদের নির্যাতনের মারা যায় এক ফিলিস্তিনি।

প্রত্যক্ষদর্শীরা ওই ফিলিস্তিনিকে নির্যাতন চালানোর কথা বললেও ইসরায়েলের সেনাবাহিনী তা অস্বীকার করে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ