শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

গাইবান্ধা-৩ : নির্বাচন থেকে সরে দাঁড়ালো বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তামাশার নির্বাচন আখ্যা দিয়ে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালো বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক তার মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন তামাশার নির্বাচন। এ নির্বাচনে ভোট ডাকাতিসহ নানা অনিয়ম হয়েছে। তাই স্থগিত হওয়া এই আসন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।

পরে সংবাদ সম্মেলন শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিনের কাছে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক তার প্রার্থিতা প্রত্যাহারের পত্র জমা দেন।

উল্লেখ্য, ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী গত ১৯ ডিসেম্বর মারা গেলে ২০ ডিসেম্বর ওই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ওই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৭ জানুয়ারি এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ