শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

সাইবার ক্রাইম প্রতিরোধে নতুন উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) ক্রিমিনাল কেস তদন্তের সুবিধার জন্য সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ‘ফটো ডিএনএ’ ব্যবহার করতে বলেছে।  যে কোন ছবিতে একটি ডিজিটাল সিগনেচার তৈরি করে ‘ফটো ডিএনএ’।

নকল ছবির উৎস খুঁজে পেতে কাজে লাগে এই প্রযুক্তি।  মাইক্রোসফট ২০০৯ সালে ‘ফটো ডিএনএ’ প্রযুক্তি নিয়ে এসেছিলো। ইতিমধ্যেই গুগল, ফেসবুক ও টুইটার এ প্রযুক্তি ব্যবহার করায় সহজেই শিশু পর্ণ অপরাধ দমনে সাফল্য পেয়েছে।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে  জানানো হয়েছে, সিবিআই গত মাসে সিআরপিসি ৯১ নম্বর ধারায় সব সোশ্যাল প্ল্যাটফর্মিগুলোকে নোটিস পাঠিয়েছে । এই নোটিসে সব সোশ্যাল প্ল্যাটফর্মকে ছবিতে ‘ফটো ডিএনএ’ ব্যবহার করে সেই তথ্য গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিতে বলেছে।

তবে এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেয়নি সিবিআই। প্রসঙ্গত অপরাধ দমনের নামে এই প্রযুক্তি ব্যবহার শুরু হলে মানুষের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা হবে।

‘ফটো ডিএনএ’ এর মাধ্যমে যে কোন ছবিতে একটি ডিজিটাল স্বাক্ষার তৈরি হয়। এই প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শিশু পর্নের উৎস খুঁজে পাওয়া সম্ভব।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ