বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

প্যাকেটজাত গোশত কি শরীয়ত সম্মত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ

বাংলাদেশসহ সারা বিশ্বে পাওয়া যায় প্যাকেটজাত গোশত। বিভিন্ন নামিদামি শপ থেকে মানুষ এই প্যাকেটজাত গোশত ক্রয় করে ভক্ষণ করেন।

যে জন্তু থেকে এ গোশত, সে জন্তু কী হালাল জন্তু, সে জন্তুর জবাইকারী মুসলমান নাকি মুশরিক, সে জন্তু কী আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে- এগুলো সব থাকে অজানা। মানুষ বিশ্বাসের ওপরই এসব প্যাকেটজাত গোশত ক্রয় করে ভক্ষণ করে।

ইসলামি শরীয়ত হালাল জন্তুর বিবরণ দেয়ার সাথে সাথে হালাল জন্তুকে হালাল করার প্রক্রিয়াও বলে দিয়েছে। এজন্য প্যাকেটজাত গোশত সম্পর্কে যদি জানা থাকে, এই গোশত মুসলমানের হাতে শরীয়ত সম্মত পদ্ধতিতে জবাইকৃত হালাল জন্তুর গোশত, তাহলে উক্ত গোশত খাওয়া হালাল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই।

কিন্তু যদি, প্যাকেটকৃত গোশতের ব্যাপারে নিশ্চিতভাবে জানা না যায়, এটা মুসলমান, কাফের না মুশরিকের জবাইকৃত গোশত, তাহলে এ অবস্থায় উক্ত প্যাকেটজাত গোশত পরিহার করা জরুরি।

এমনিভাবে যদি নিশ্চিতভাবে জানা যায়, প্যাকেটজাত গোশত কোনো কাফের বা মুশরিকের জবাইকৃত, তাহলে এমন প্যাকেটজাত গোশত খাওয়া বৈধ নয়।

এমনিভাবে কোনো মুসলমান বা প্রকৃত আহলে কিতাবের পক্ষ থেকেই জবাই হয়েছে, কিন্তু শরয়ী পন্থায় আল্লাহর নাম নিয়ে ধারালো চাকু বা এজাতীয় কিছু দিয়ে জবাই করা হয়নি, বরং মেশিনে বা এজাতীয় কোনো পন্থায় আল্লাহর নাম নেওয়া ব্যতীত জবাই করা হয়েছে, তাহলে এমন প্যাকেটজাত গোশত খাওয়াও বৈধ নয়।

উল্লেখ্য, মুসলমান ছাড়া শুধুমাত্র বাস্তবে আহলে কিতাব তথা শুধু আদম শুমারিতে নয় বরং বাস্তবে ইয়াহুদী-খৃষ্টান হলে, তাদের হাতে আল্লাহর নামে জবাইকৃত জন্তুর গোশত হালাল হবে।

কিন্তু বর্তমানে তারা নামে মাত্র আহলে কিতাব, প্রকৃত অবস্থায় আহলে কিতাব নয়। তাই তাদের জবাইকৃত জন্তুর প্যাকেটজাত গোশত খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন উচিত।

তথ্য: সূরা আনআম-১২, সহীহ বুখারী-১/২৭৫, নিযামুল ফতাওয়া-১/১৮৭, ফতোয়ায়ে রাহমানিয়া-২/৩৮১।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ