শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

গার্মেন্টস শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সাভার-উত্তরা-মিরপুরে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

আন্দোলনের তৃতীয় দিন আজ বুধবার (০৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

বিবৃতিতে তিনি আরো বলেন, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে মিছিলের সময় সুমন নামে একজন শ্রমিক গুলিতে নিহত হওয়ার ঘটনা দেশে বিরাজমান নৈরাজ্যেরই প্রতিচ্ছবি। অধিকার আদায়ের জন্য প্রতিবাদী মানুষের নিরাপত্তা এখন সংকটাপন্ন হয়ে পড়েছে।

মির্জা ফখরুল বলেন, মহাভোট জালিয়াতির নির্বাচনের পর সরকার আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। এই আন্দোলনে শ্রমিকের প্রাণ হরণের ঘটনায় মনে হয়, এদেশে প্রতিবাদ-সভা-সমাবেশের মতো গণতান্ত্রিক অধিকারকে আর কোনভাবেই সহ্য করা হবে না।

তিনি বলেন, যে শ্রমিকরা দেশের অর্থনীতির মুল চালিকা শক্তি তাদের যৌক্তিক দাবি দাওয়ার প্রতি তাচ্ছিল্য ও অবহেলাই নয় এখন তাদের ন্যায্য দাবিকে দমাতে নিষ্ঠুর দমননীতি অবলম্বন করা হচ্ছে।

সরকার জন-বিচ্ছিন্ন বলেই শ্রমিকের ন্যায্য দাবীকে ভয়ের চোখে দেখছে। আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশ শাসন করাটাই এখন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি এ বিষয়ে আরো বলেন, জনগণের ঐক্যই আমাদের একমাত্র ভরসা। এই ঐক্যের ওপর ভর করেই আমরা গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার করব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ