শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

‘আল্লাহর রহমতে হজে আর কোনো অনিয়ম হতে দেব না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহর রহমতে হজে আর কোনো অনিয়ম হতে দেব না।

হজে গিয়ে নিজের দুর্ভোগের কথা জানিয়ে নতুন ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ভুক্তভোগী হিসেবে আমি জানি সেখানে (হজে) কী করতে হবে।

আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবস উপলক্ষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এর আগে মন্ত্রণালয়ে পৌঁছানোর পর ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অতিতে হজের ব্যাপারে অনেক অনিয়ম-দুর্ভোগের অভিযোগ উঠেছে জানিয়ে ধর্মমন্ত্রী আশ্বস্ত করেন, ভবিষ্যতে হজ নিয়ে আর কোনো অনিয়ম হতে দেবেন না।

সুন্দরভাবে যেন মানুষ হজ পালন করতে পারেন বিষয়টি আমি নিশ্চিত করব। সবার কাছে গ্রহণযোগ্য ও নিষ্কণ্টক হজ উপহার দেব।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ