শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

৩৫০ আনসার ভিডিপির নির্বাচনী ভাতা আত্মসাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার কেরানীগঞ্জে এবার ভোট কেন্দ্রে দ্বায়িত্ব পালন করা খন্ডকালীন ৩৫০জন আনসার ভিডিপি সদস্যের ভাতা লোপাটের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জমায়েত হওয়া এসব লোকদের মধ্যে নুর ইসলাম, চান মিয়া ও সালামসহ কয়েকজন ভুক্তভোগী খন্ডকালীন আনসার ভিডিপি সদস্যরা জানান, প্রায় ৩৫০জন লোক শুভাঢ্যা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি তারা দ্বায়িত্ব পালন করেছে।

নির্বাচন শেষে কেরানীগঞ্জ উপজেলা আনাসার ভিডিপি কর্মকর্তার অফিস থেকে উপজেলা পরিষদ মাঠে তাদের জনপ্রতি সরকারী ভাতা ৪৫৫৭টাকা করে দেয়া হয়।

এসময় শূভাঢ্যা ইউনিয়নের দুটি ওয়ার্ডের ক্ষমতাসীনদলের প্রভাবশালী দুইনেত্রী জোরপূর্বক তাদের প্রত্যেকের হাত থেকে টাকাগুলো নিয়ে যায়। এতে তারা এর প্রতিবাদ করলে ওই দুইনেত্রী হিসেব করে পরে তাদের প্রত্যেককের হাতে টাকা পৌছে দেয়ার কথা বলে চলে যায়। ওই দুই নেত্রী আর তাদের সাথে যোগাযোগ করেনি।

বরং ভাতা বঞ্চিত আনসার ভিডিপির সদস্যরা ওই দুই নেত্রীর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলে তারা তাদের নানা প্রকার হুমকি দিচ্ছে। চরমীরেরবাগ এলাকার বন্যা আক্তার ও জাহিদ হাসান নামে দুই ভিডিপি সদস্য জানান, ওই দুই নেত্রীর বিরুদ্ধে তাদের টাকা লোপাটের বিষয়টি বিভিন্ন জায়গায় জানানোর ঘটনায় তারা থানায় তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়েছে।

এব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. সহিদুল ইসলাম জানান, আমরা খন্ডকালীন আনসার ভিডিপির প্রত্যেক সদস্যের স্বাক্ষর নিয়ে তাদের হাতে হাতে টাকা বুঝিয়ে দিয়েছি। তবে কে বা কারা তাদের হাত থেকে টাকা নিয়েছে তা আমার জানা নেই।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ