রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

সুবর্ণচরের ধর্ষিতা মাকে দেখতে গেলেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার চার সন্তানের জননী পারুল বেগমকে দেখতে গিয়েছেন বাংলাদেশ যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক।

আজ সোমবার সকাল দশটায় নোয়াখালীর সদর হাসপাতালে নির্যাতিতা এ মাকে দেখতে যান তিনি। সঙ্গে ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা আবুল হাসানাত জালালী ও মাওলানা ফজলুর রহমানসহ আরো অনেক নের্তৃবৃন্দ।

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষিতা এ মাকে দেখে ফিরে এসে তার এক ফেসবুক বার্তায় তিনি বলেন, সুবর্ণচরের নিপিড়িতা পারুল বেগম শুধুই একজন নারীর নাম নয় বরং নিপীড়িত বাংলার এক কলঙ্কিত অধ্যায়।

ফেসবুক বার্তায় তিনি আরো বলেন, প্রকৃত অর্থে নোয়াখালীর সুবর্ণচরে শুধু পারুল বেগমই ধর্ষিতা হননি, তিনি একাই নির্যাতনের শিকার হননি, হয়েছে মূলত আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ আর বাংলাদেশের ষোল কোটি মানুষ৷

নোয়াখালীর সদর হাসপাতালে পারুল বেগমকে দেখে ফেরার সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিষ্পাপ শিশুগুলোর মায়ের আশু রোগমুক্তি ও এ পরিবারটির জন্য ধৈর্য আর পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়াবার জন্য উপস্থিত সবাইকে নিয়ে তিনি দোয়া করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ