রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর মন্ত্রীসভা ঘোষণার পর প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দপ্তর বণ্টন বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ সোমবার বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস-১৯৯৬-এর রুল ৩(৪) অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের মাঝে দপ্তর বণ্টন করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

এ ছাড়া পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ), ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আবদুর রাজ্জাক (কৃষি), আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র), মুহাম্মদ হাছান মাহমুদ (তথ্য), আনিসুল হক (আইন, বিচার ও সংসদ), আ হ ম মুস্তফা কামাল (অর্থ), তাজুল ইসলাম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়), ডা. দীপু মনি (শিক্ষা)।

এ কে আবদুল মোমেন (পররাষ্ট্র), এম এ মান্নান (পরিকল্পনা), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট), জাহিদ মালেক (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), টিপু মুনশি (বাণিজ্য), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ)।

শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত), মো. শাহাব উদ্দিন (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন), বীর বাহাদুর ঊশৈসিং (পার্বত্য চট্টগ্রাম), সাইফুজ্জামান চৌধুরী (ভূমি), নুরুল ইসলাম সুজন (রেলপথ), স্থপতি ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি) ও মোস্তাফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি)। তাদের মধ্যে শেষের দুজন টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিত্ব পেয়েছেন।

প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন, কামাল আহমেদ মজুমদার (শিল্প), ইমরান আহমেদ (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া)।

নসরুল হামিদ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ), আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ), মন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), শাহরিয়ার আলম (পররাষ্ট্র), জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), স্বপন ভট্টাচার্য (স্থানীয় সরকার।

পল্লী উন্নয়ন ও সমবায়), জাহিদ ফারুক (পানিসম্পদ), মো. মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ), শরীফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), এনামুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), মাহবুব আলী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন) ও টেকনোক্র্যাট হিসেবে শেখ মো. আবদুল্লাহ (ধর্ম)।

উপমন্ত্রী হয়েছেন, বেগম হাবিবুন নাহার (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন), এ কে এম এনামুল হক শামীম (পানিসম্পদ) ও মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা)।

আজ বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সেই সঙ্গে তার নতুন মন্ত্রিসভার ৪৬ সদস্যও শপথগ্রহণ করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, ৩টা ৪৬ মিনিটে ২৪ মন্ত্রী, ৩টা ৫৩ মিনিটে ১৯ প্রতিমন্ত্রী ও ৩টা ৫৭ মিনিটে তিন উপমন্ত্রীকে শপথ পাঠ করান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ