শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণের চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইন্সটিটিউটের এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করা হযেছে। এমন অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

বুধবার লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকায় অপহরণ করার চেষ্টা করা হয়েছে বলে জানান ওই শিক্ষার্থী।

এ ঘটনায় হাতিবান্ধা ছাত্রলীগের সাবেক সভাপতি তফিউজ্জামান জুয়েলকে প্রধান আসামি করে হাতিবান্ধা থানায় মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থীর মা মাসুদা আখতার।

জুয়েলের সহযোগী ওমর ফারুক মানিক, মুহা. রানা, মুহা. ফেরদৌস এবং মাইক্রোবাস চালক মুহা. জহুরুলকে মামলায় আসামি করা হয়েছে। এরমধ্যে চালক জহুরুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে হাতিবান্ধা থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন।

হাতিবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, মামলার তদন্ত চলছে। আসামিদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ