শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কুষ্টিয়ায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ছাত্রলীগ নেতার বাবা নিহত হয়েছেন।

কুষ্টিয়অর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মইনুদ্দিন বিশ্বাস (৬০)। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার বাবা বলে জানা গেছে।

পুলিশ জানায়, কয়েকদিনের পাল্টাপাল্টির হামলার ধারাবাহিকতায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা ও একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দারের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত হন মইনুদ্দিন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুয়েল রানা বলেন, ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাদের আত্মীয়। তার বাবা চেয়ারম্যানের পক্ষের লোক। সংঘর্ষের একপর্যায়ে তার বাবা গ্রামের বটতলা এলাকায় একা হয়ে পড়েন। প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে।

ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। তবে সেখানে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ