বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

‘সুবর্ণচরের ঘটনায় আ.লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নোয়াখালীর সুবর্ণচরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এর জন্য আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, এটি যারা ঘটিয়েছে এবং এর পেছনে যারা রয়েছে তাদের প্রত্যেককে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

আজ শনিবার (৫ জানুয়ারি) নোয়াখালী জেনারেল হাসপাতালে তিনি ধানের শীষে ভোট দেয়ায় গণধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখার কার পর এসব কথা বলেন।

গত ৩০ ডিসেম্বর রাতে নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীকে দেখতে নোয়াখালী আসেন মির্জা ফখরুলসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

এ সময় মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনের নামে দেশে যে প্রহসন হয়েছে এটা দেশকে গণতন্ত্রহীনতা এবং অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাবে। এটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা ও প্রহসন।

মির্জা ফখরুলের সঙ্গে নোয়াখালী জেনারেল হাসপাতালে আসেন আ স ম আবদুর রব, আব্দুল কাদের সিদ্দিকী, ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ শনিবার বিকাল ৩টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুলের মতবিনিময় সভা করার কথা রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ