রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিয়ানমারে আরাকান আর্মির হামলায় ৭ পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এতে সাত পুলিশ সদস্য নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র।

শুক্রবার (০৪ জানুয়ারি) মিয়ানমারের ৭১তম স্বাধীনতা দিবসকে উপলক্ষে করে এ হামলা চালানো হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আরাকান আর্মির সদস্যরা চারটি পুলিশ চৌকিতে হামলা চালায়। এতে সাত জন পুলিশ সদস্য মারা যায়।

রাখাইনে সংখ্যালঘু বৌদ্ধদের জন্য আরও অধিকার প্রতিষ্ঠার দাবিতে সংগ্রাম করছে আরাকান আর্মি। এ নিয়ে ২০১৮ সালের ডিসেম্বরের প্রথম দিকেও আরাকান আর্মি গোষ্ঠী ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়।

এদিকে, এই রাজ্য থেকেই সাম্প্রতিক সময়ে দেশটির সেনাবাহিনীর আমানবিক নির্যাতনের মুখে পড়ে প্রায় ১০ লাখেরও বেশি মুসলিম রোহিঙ্গা সীমান্তবর্তী বাংলাদেশে পালিয়ে আসেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ