শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

বিয়ের কেক সমান মাপে কাটার অংক কষলেন বিল গেটস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১ জানুয়ারি প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের ২৫তম বিবাহবার্ষিকী ছিল। এদিন মেলিন্ডা গেটস নিজেদের বিয়ের দিনের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন; যাতে দেখা যাচ্ছে, বিয়ের কেককে কীভাবে প্রত্যেক নিমন্ত্রিতের জন্য সম পরিমাণ হিসাবে কাটা যায় তা অংক কষে বের করে দিচ্ছেন বিল গেটস।

ভিডিওটি শেয়ার করে মেলিন্ডা গেটস লিখেছেন, ‘১৯৯৪ সালের ১ জানুয়ারি, আমরা বলেছিলাম, এটাই কেক কাটার আদর্শ সময়। আর তোমার মনে হয়েছিল, সবাই যাতে সমান পরিমাণ কেক পায় তা নিশ্চিত করা। আর তাই তুমি দ্রুত অংক কষে বলে দিয়েছিলে, কীভাবে কাটতে হবে কেকটি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি তখনই বুঝতে পারি, কী হতে চলেছে। কেকের মাঝে যে একটা কার্ডবোর্ড রয়েছে, সেটা তখনও তোমায় বলা হয়নি। এত হেসেছিলাম যে, আর বলার নয়।’

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মেলিন্ডা মনখুলে হাসছেন আর বিল গেটস কেকটি কাটছেন।

টুইটারে ভাইরাল এ পোস্টের নিচে একজন লিখেছেন, ‘অসম্ভব মজার, শেয়ার করার জন্য ধন্যবাদ। হ্যাপি অ্যানিভার্সারি।’ আর একজন লিখেছেন, ‘বিশ্বের সব থেকে দয়ালু দম্পতিকে শুভেচ্ছা।’ হাজারো শেয়ার হওয়া ভিডিওটিতে এমন শত শত কমেন্ট পড়েছে।

এদিকে, ভিডিও-র সঙ্গে মেলিন্ডার শেয়ার করা একটি স্থিরচিত্রের নিচে বিল গেটস লিখেছেন, ‘আরও ২৫ বছর তোমার সঙ্গে জীবন কাটাতে আমার আর ধৈর্য বাধা মানছে না।’ সূত্র- এনডিটিভি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ