শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

৭ হাজার টাকার জন্য বন্ধুকে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র ৭ হাজার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে।

ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুরে। পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধে বন্ধুর লাঠির আঘাতে সোহাগ হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন।

গতকাল বুধবার রাতে উপজেলার মির্জাপুরের আড়ংশাইলে এ হামলার ঘটনায় ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার ভোরে তিনি সিরাজগঞ্জে যমুনা সেতুর কাছে মারা যান।

নিহতের বাবা শাহ আলম শেরপুর থানায় ছেলের বন্ধু সাগরসহ ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

সাগর বুধবার রাত ৯টার দিকে ফোনে সোহাগকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর তাকে মোটরসাইকেলে মির্জাপুর-রানীরহাট সড়কের আড়ংশাইল তিনমাথায় নিয়ে যায়। সেখানে টাকা চাওয়া নিয়ে সাগর ও সোহাগের মাঝে বাগ্বিতণ্ডা হয় বলে জানা যায়।

বাগ্বিতণ্ডার একপর্যায়ে সাগর বাঁশের লাঠি দিয়ে সোহাগের মাথায় আঘাত করে। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় তাকে। চিকিৎসকদের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। ঢাকা নেয়ার পথে আজ বৃহস্পতিবার ভোরে যমুনা সেতুর কাছে সোহাগ মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ