শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

‘ভোট কারচুপি’, ‘কেন্দ্র দখল’ অভিযোগে মামলা করবে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের প্রার্থীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুপুর ১২টায় শুরু হওয়া এ বৈঠক চলে দুপুর দেড়টা পর্যন্ত। বৈঠক থেকে বের হয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মামলা করার সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।

ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন, তাদের শপথের বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা সিদ্ধান্ত নেবেন।

আজ বিকাল ৩টায় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে ৩০ ডিসেম্বরের প্রহসনের ভোট বাতিল চেয়ে পুনর্নির্বাচন দাবিতে স্মারকলিপি দেবে।

২৯৯ আসনে ধানের শীষের প্রার্থীদের নিয়ে এ বৈঠক বেলা ১২টায় শুরু হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে।

দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এ বৈঠক শেষ হয় দুপুর দেড়টায়। একাদশ সংসদ নির্বাচনের পর পরাজিত দলের বড় পরিসরের এ বৈঠকটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছিল।

সূত্রমতে জানা যায়, প্রার্থীদের কাছ থেকে ‘ভোট কারচুপি’, ‘কেন্দ্র দখল’, ‘ভোট ডাকাতি’র তথ্য ও অভিযোগের প্রমাণ সংগ্রহ করেছে বিএনপির হাইকমান্ড। সেগুলো যাচাই-বাছাই করে অভিযোগ আকারে দেয়া হবে নির্বাচন কমিশনসহ বিভিন্ন দফতরে। বিদেশি কূটনীতিকদেরও বিষয়গুলো জানানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ