শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ভোট বাতিলের দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ করে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সুপ্রিম কোর্ট মিলনায়তনে দুপুরে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন এ বিষয়ে বলেন, এর আগে ২০১৪ সালে একতরফা নির্বাচনে বিরোধী দল অংশ নেয়নি। তবে ঐক্যের স্বার্থে এবার নির্বাচনে অংশ নেয় বিএনপি।

ভোটের আগে বিরোধী প্রার্থীদের ওপর মামলা, হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, বিষয়গুলো নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এ নির্বাচন বাতিল করার এখতিয়ার উচ্চ আদালতের আছে বলে মন্তব্য করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ