রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভোটে বিরোধীদলগুলোর অংশগ্রহণকে স্বাগত জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে সহিংসতার ঘটনায় উদ্বেগও প্রকাশ করা হয়েছে।

সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, ‘আমরা সব পক্ষকে সংযত থাকতে এবং নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বলছি, যেখানে জনগণ সমাবেশ ও মত প্রকাশের অধিকার ভোগ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘ সব দলকে নির্বাচন সংক্রান্ত অভিযোগসমূহের প্রতিকার শান্তিপূর্ণভাবে এবং আইনগত প্রক্রিয়ায় করতে অনুপ্রাণিত করে।’

বিবৃতিতে নির্বাচনি প্রচারের সময় ও নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। স্টেফান ডুজারিক বলেন, ‘সহিংসতা এবং জনগণ ও সম্পত্তির ওপর হামলা গ্রহণযোগ্য নয়।’ খবর– বাসস।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ