শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

পাসপোর্টের ডিজি মাসুদ রেজওয়ানকে প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করা হয় বলে জানা যায়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, এমআরপি অ্যান্ড এমআরভির মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মদ মাসুদ রেজওয়ানকে প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

আজ বুধবার পর্যন্ত কাউকে নতুন ডিজির দায়িত্ব দেয়া হয়নি বলেও জানা যায়। মেজর জেনারেল মাসুদ রেজওয়ান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৫ সালের ২০ ডিসেম্বর তিনি পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি কয়েকবছর মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ