রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধর্মীয় শিক্ষা দেয়ায় তিনটি মসজিদ বন্ধ করলো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চীনের দক্ষিণের ইউনান প্রদেশের ওয়েইশান শহরের তিনটি মসজিদ বন্ধ করে দিয়েছে চীন সরকার।

চীনের হংকংভিত্তিক পত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে ডেইলি মেইল জানায়, সরকার ইসলাম শিক্ষা নিষিদ্ধ করার পর তা চালু রাখার দায়ে হুই মুসলিমদের এ তিনটি মসজিদ বন্ধ করে দিয়েছে।

ডেইলি মেইলের একটি ভিডিওতে দেখা যায়, চীনের একটি মসজিদে কয়েকশ পুলিশ নামাজ শেষে মুসল্লিদের মসজিদ থেকে জোড় করে বের করে দেয়।

এতে পুলিশের সঙ্গে হাতাহাতিকালে পুলিশ ৫০ জনের মত মুসল্লিকে গ্রেফতার করে নিয়ে যায়। দক্ষিণ চীনের মর্নিং পোস্টে তথ্য নিশ্চত করতে গেলে স্থানীয় পুলিশ মুসল্লিদের গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে।

চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে গত শনিবার প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানা যায়, চীনের হুইহুইদেনং, সঞ্জিয়া ও মামিচং গ্রামে ইসলাম ধর্মীয় সব শিক্ষার উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করে।

সরকারি সে বিবৃতি থেকে জানা যায়, এ এলাকার মসজিদগুলো অবৈধভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে অবৈধ অনিবন্ধিতভাবে ধর্মীয় শিক্ষা দেয়া হয়। সে জন্য সরকার এগুলোতে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।

এদিকে ইউনানের একটি সূত্র বুজফিড নিউজকে বলেছে, মসজিদগুলোর কর্তৃপক্ষ এক দশকেরও বেশি সময় ধরে সরকারিভাবে নিবন্ধন করার চেষ্টা করছে, কিন্তু তাদের আবেদনগুলি বার বার ফিরিয়ে দিয়েছে সরকার।

https://videos.dailymail.co.uk/video/mol/2019/01/02/8400790592214708370/1024x576_MP4_8400790592214708370.mp4

ডেইলি মেইল ইংরেজি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ