শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সুপ্রিমকোর্টে বিচারিক কার্যক্রম শুরু বুধবার থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আগামী ২ জানুয়ারি বুধবার থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।

গত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশের কারণে সর্বোচ্চ আদালত তথা সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকছে।

তবে এ সময়ে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিভিন্ন বিচারিক বেঞ্চ গঠন করা হয়।

এসব বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদির শুনানি ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। অবকাশকালীন বেঞ্চে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা সংক্রান্ত বিভিন্ন মামলা এবং নিবন্ধন বাতিল হওয়া জামায়াত দলীয় প্রার্থীতা নিয়ে মামলার শুনানি ও আদেশ হয়েছে।

এছাড়াও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশান জাজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করা হয়।

বিচারপতি মো. নূরুজ্জামান গত ২৪ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করেন। ৩১ ডিসেম্বর সোমবার বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ