শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

নির্বাচনপরবর্তী করণীয় নিয়ে জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকালকের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন বিএনপির নীতিনির্ধারকরা।

আজ সোমবার বিকেলে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর হবে ২০ দলীয় জোটের বৈঠক।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার আমাদের সময়কে জানান, গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় বিএনপির স্থায়ী কমিটির এবং সন্ধ্যা ৬টায় ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচনের দিন রোববার সংবাদ সম্মেলনে আপনাদের দাবি না মানলে কী করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নে ড. কামাল বলেন, ‘আগামীকাল (আজ সোমবার) আলোচনা করে আমরা করণীয় নির্ধারণ করব এবং আপনাদের বিস্তারিত জানাব।

এ সময় তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমাদের যে আন্দোলন, তা অব্যাহত থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ